হোম > সারা দেশ > চট্টগ্রাম

মতলবে ইটভাটায় অভিযান, দুই মালিককে ৭ লাখ টাকা জরিমানা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার করায় ইটভাটার দুই মালিককে ৭ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন’ লঙ্ঘন করে অনুমোদনবিহীনভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়। এর মধ্যে মেসার্স মতিন মনোয়ার ব্রিকসের মালিককে ৫ লাখ টাকা এবং মেসার্স টরকি ব্রিকসের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বেঞ্চে পা তুলে পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা

ফেনীতে ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত, শহরে জলাবদ্ধতা-ভোগান্তি

নোয়াখালীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ

বৃ‌ষ্টি‌তে ত‌লি‌য়ে গে‌ছে ৪ হাজার একর লবণ মাঠ

চট্টগ্রামে পরিত্যাক্ত রেলের বগিতে আগুন

আমার দেশ সাংবাদিকের ওপর হামলা, আসামিকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃত্যু

বিএনপি-জামায়াতের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮