হোম > সারা দেশ > চট্টগ্রাম

মতলব উত্তরে মাদরাসা ছাত্র নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)

মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় মো.ইরফান (১১) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। ঘটনার পর থেকে পরিবার অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। উৎকণ্ঠায় আছে পরিবারটি।

নিখোঁজ ইরফান উপজেলার দক্ষিণ পাঁচগাছিয়া গ্রামের মো. হাছানের ছেলে এবং পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

পরিবার ও মাদ্রাসা সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টা ২২ মিনিটের দিকে মাদরাসা সংলগ্ন মসজিদের সিসিটিভি ফুটেজে বের হয়ে যেতে দেখা যায়। ওই সময় হেফজ বিভাগের শিক্ষার্থীরা দুপুরের বিশ্রামে ছিল। মাদরাসা ছেড়ে অন্যত্র চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

মাদরাসার কয়েকজন শিক্ষার্থী জানান, ইরফান মাঝেমধ্যে দুপুরের সময় গোসলের জন্য বাড়িতে যেত। প্রথমে ধারণা করা হয়েছিল সেদিনও হয়তো সে বাড়িতে গেছে। কিন্তু পরে বাড়িতে না পৌঁছায় উদ্বেগ তৈরি হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের সময় ইরফানের পরনে নীল রঙের পাঞ্জাবি ছিল। তার বয়স আনুমানিক ১১ বছর, উচ্চতা প্রায় ৩ ফুট ১০ ইঞ্চি, ওজন প্রায় ৩০ কেজি। মাথায় কাটা দাগ রয়েছে। সে আঞ্চলিক ভাষায় কথা বলে।

ইরফানের বাবা মো. হাছান মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, নিখোঁজ শিক্ষার্থীর বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং তার সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এমই

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হলো উদয় বিতর্ক প্রতিযোগিতা

পার্লামেন্ট থেকে সচিবালয়, সব জায়গায় হুতুমপেঁচা বসেছে

কিলিং মিশনে অংশ নেয় ৬ জন, দুজন মাথায় গুলি করে

ধর্ষণে অভিযুক্ত শিবিরের কেন্দ্রীয় নেতা বহিষ্কার