হোম > সারা দেশ > চট্টগ্রাম

তথ্য ফাঁসের কারণে জঙ্গল সলিমপুরে অভিযানের সফলতা আসেনি

সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

‘জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় ধরনের অভিযান পরিচালনা করা হলেও তথ্য ফাঁসের কারণে লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। সন্ত্রাসীরা সিসিটিভি ফুটেজের মাধ্যমে পুরো এলাকা নিয়ন্ত্রণ নিয়ে পাহারা বসিয়ে আধিপত্য বিস্তার করেছিল। তবে আমরা সেগুলো ভেঙে দিয়েছি। রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস রাস্তা কেটে ফেলা, ফাঁড়িতে হামলার মতো ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কারা জঙ্গল সলিমপুরের জমি দখলের সঙ্গে জড়িত, আমরা তাদের শনাক্ত করতে সক্ষম হয়েছি।’

রোববার বেলা ১১টায় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘বিগত ১৭ বছর ধরে রাষ্ট্রে যেই দুর্বৃত্তায়ন চলেছিল, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর তারই উৎকৃষ্ট উদাহরণ। সীতাকুণ্ড, হাটহাজারী এবং চট্টগ্রাম শহরসহ কীভাবে জঙ্গল সলিমপুরের সাথে রোড় নেটওয়ার্ক স্থাপন করা যায় আমরা সে বিষয়ে কাজ করছি। র‌্যাব, বিজিবি, পুলিশ ও সেনানিবাস কীভাবে স্থাপন করা যায়, আমরা সেটি পরিকল্পনা করছি। এখানে যারা কোনো না কোনোভাবে অস্থায়ীভাবে বসতি গড়ে তুলতে বাধ্য হয়েছে, তাদের কীভাবে পুনর্বাসন করা যায় তা পরিকল্পনা করব। তাদেরকে এখান থেকে আপাতত উচ্ছেদ করা হবে না। কেউ যদি তাদের নানা ভয়-ভীতি দেখিয়ে উচ্ছেদ করতে চায়, তাদের আইনের আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণের সরকার, জনগণকে কমপোর্ট দেওয়ার জন্য আমরা আসছি। এখানে সরকারি খাস জমিতে বায়েজিদের পাশে কারাগার ভবন গড়ে তোলার অনুমোদন অনেক আগেই দেয়া হয়েছে, সেটি কিভাবে বাস্তবায়ন করা যায় আমরা ভাবছি।’

এ সময় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ আলী ফকির, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ আলী, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, র্যাব-৭-এর সিইও মো. হাফিজুর রহমান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

লক্ষ্মীপুরে জামায়াতের ১৯৪ পশু কোরবানি করে মাংস বিতরণ

আগামীতেই জামায়াত ক্ষমতায় আসবে: বিরোধীদলীয় উপনেতা

প্রতিবন্ধী যুবককে জামায়াতের আর্থিক সহায়তা

জমি নিয়ে বিরোধের জেরে কিল-ঘুষিতে বৃদ্ধ নিহত

পর্যটক আগমনে মুখর কাপ্তাই

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না

জুয়ার আসর নিয়ে বিরোধ, সংঘর্ষ থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত

দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল দারোয়ানের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

ফর্টিকছড়িতে লেকের পানিতে ডুবে ২ জন নিহত