হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পাচারকালে ৪ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ৯

উপজেলা প্রতিনিধি, কর্ণফুলী (চট্টগ্রাম)

ছবি: আমার দেশ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অবৈধভাবে পাচারকালে ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করা হয়েছে। রোববার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচরের ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি-সংলগ্ন কর্ণফুলী নদীতে গত ৯ মে রাত ১০টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাণ্ডারি-৬ হতে চোরাইভাবে ওটি আজু শাহ নামক ওয়েল ট্যাংকারে পাচারকালে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ জন চোরাকারবারিকে আটক করা হয়।

পরবর্তীকালে, জব্দকৃত জিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি বন্দর কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে একটি কমিটি গঠন করে এ ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে যথাযথ কার্যক্রম গ্রহণ করবে।

তিনি আরও বলেন, অবৈধভাবে তেল মজুত ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

অপহরণের ২৪ দিন পর র‍্যাব ক্যাম্পে হাজির ইমতিয়াজ

বালু বোঝাই ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

লোহাগাড়ায় সাপের কামড়ে কিশোর নিহত

এসআইসহ তিন পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

শিক্ষার্থী না থাকায় ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল হচ্ছে

যুবদল নেতার বিরুদ্ধে ফসলি জমি ধ্বংস করে মাটি কাটার অভিযোগ

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১০

৮ টার ক্যাম্পেইন সাড়ে ৯টায় শুরু করলেন কুমেক পরিচালক

ভিটামিন ‘এ’ শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে

কুমিল্লার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক নিয়োগ