হোম > সারা দেশ > চট্টগ্রাম

মতবিনিময় সভায় তিন ঘণ্টা বিলম্বে এলেন শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ছবি: আমার দেশ

৯টার মতবিনিময় সভায় ১২টায় এলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ৪ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষার কুমিল্লা বোর্ডের কুমিল্লা অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে মতবিনিময় সভা কুমিল্লা শিল্পকলা একাডেমিতে সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই সভায় শিক্ষামন্ত্রী প্রবেশ করেন দুপুর ১২টায় ।

নোয়াখালী থেকে আগত একটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তারেকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টায় কুমিল্লা এসেছি। এখন সোয়া ১২টা বাজে। কিছুক্ষণ পর মন্ত্রী মহোদয় এসেছেন । আমাদের এক বোতল পানি ও একটি ড্রাই কেক দিয়েছে খাওয়ার জন্য। এখানে যারা আছেন, সবাই বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং কেন্দ্র সচিব।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রধান শিক্ষক বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের কাজ সময়ে করেন । আমাদের সবার সময়ের বিষয়ে সচেতন হতে হবে।

একটি সূত্রে জানা যায়, কুমিল্লায় মতবিনিময় সভায় আসার আগে তিনি চৈতি গ্রুপের একটি প্রতিষ্ঠানে যাত্রাবিরতি করে সেই প্রতিষ্ঠান পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটি কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের।

মতবিনিময় সভায় পৌঁছাতে কেন বিলম্ব হয়েছে— এই বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের এপিএস দেওয়ান বলেন, রাস্তায় যানযটের কারণে বিলম্ব হয়েছে।

ট্যাংকির লক ভেঙে যুবদল নেতার মোটরসাইকেলের ১৩ লিটার পেট্রল চুরি

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, বাবা আহত

হাতিয়ায় যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস নৌ প্রতিমন্ত্রীর

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তারেকের জানাজা সম্পন্ন

চৌদ্দগ্রামে লরি উল্টে স্কুলছাত্র নিহত

চাঁদাবাজি ও আধিপত্যের দ্বন্দ্বে ছাত্রদল নেতার বাড়িতে যুবদল নেতার আগুন

চট্টগ্রামে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, ১২ পাচারকারী আটক

কুমিল্লা সেন্ট্রাল মেডিকেলে ছাত্রীর মৃত্যু নিয়ে নানা প্রশ্ন

মেঘনায় জাটকা সংরক্ষণ অভিযানে আটক ৩৮ জেলে

ভাঙন ঠেকাতে প্রাকৃতিক ঢাল গোলপাতার সবুজ বেষ্টনী