হোম > সারা দেশ > চট্টগ্রাম

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

জেলা প্রতিনিধি, চাঁদপুর

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীর অনুষ্ঠানে চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবদল নেতাসহ কয়েকজন আহত হয়েছেন। রোববার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

জানা যায়, শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এম. এ. হান্নান।

অনুষ্ঠান চলাকালে উপজেলা পরিষদ গেটের সামনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী একটি পক্ষের সমর্থকদের সঙ্গে সংসদ সদস্য এম. এ. হান্নানের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রনি (২৬) আহত হন। এছাড়া আরো কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশীদের সমর্থকেরা অনুষ্ঠান চলাকালে উপজেলা পরিষদ গেট এলাকায় অবস্থান নেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংসদ সদস্য এম. এ. হান্নান অভিযোগ করে বলেন, পুলিশের উপস্থিতিতেই সন্ত্রাসীরা আমার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আমরা এসব ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, উপজেলা পরিষদ মিলনায়তনে একটি রাজনৈতিক কর্মসূচি চলছিল। কর্মসূচির বাইরে সড়কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এআরবি

নিজ দলের নেতাকর্মীদের দ্বারা লাঞ্ছিত উপজেলা বিএনপির সম্পাদক

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী নিহত, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

জনগণের প্রতি সরকারি দলের নেতাকর্মীদের দায়িত্ব আছে: এমপি বীথিকা

জিয়াউর রহমান এদেশের মানুষকে উন্নয়নের পথ দেখিয়েছেন: পরিবেশমন্ত্রী

ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দুই এমপির বৈঠক

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বেসরকারি হাসপাতালের সাইনবোর্ড

আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: ডা. তাহের

ফেনীতে বিএনপির সভায় অংশ নিলেন দুই ওসি

লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আ.লীগকে রাজনীতি করতে দেয়া হবে না