হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মোটেল সৈকত বার-রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড

আতিকুর রহমান নগরী

চট্টগ্রামে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল পৌনে ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সকাল ৮টা ৪৫ মিনিটে নগরের স্টেশন রোডে অবস্থিত মোটেল সৈকত বারে আগুন লাগার খবর আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩টি গাড়ি দিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। সকাল সাড়ে ৯টার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভানোর কাজ এখনো চলমান।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট এই বারে লুটপাটের ঘটনা ঘটেছিল। সেসময় দুর্বৃত্তরা বারের স্থাপনাও ভেঙে লুট করে নিয়ে যায়। পরবর্তীতে নতুনভাবে সংস্কার শেষে বারটি পুনরায় চালু করা হয়।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম