হোম > সারা দেশ > চট্টগ্রাম

বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত, আহত ৫

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

মিরসরাইয়ের বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার দুপুরে উপজেলার ধুম ইউনিয়নের শান্তিরহাট থেকে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
‎‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মাইক্রোবাসটির অতিরিক্ত গতি ছিল। হঠাৎ সড়কের পাশে নামিয়ে দেয় গাড়িটি। চালক দরজা খুলে লাফ দিয়ে নেমে যায়। এ সময় গাড়িতে প্রায় ১৫ জন মানুষ ছিল। ঘটনাস্থলে কনের নানী ফাতেমা বেগম (৫৫) নিহত হন ও বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় বিএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়৷

‎প্রত্যক্ষদর্শী শাহজাহান জানান, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। দুটি মাইক্রোবাস একসাথে আসতেছিল। হঠাৎ কালো রঙের গাড়িটি সড়কের পাশে নামিয়ে দিয়ে চালক লাফ দিয়ে নেমে যায়। গাড়িটির অতিরিক্ত গতি ছিল। অতিরিক্ত গতির কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সড়কের পাশে নামিয়ে দেয় চালক।
‎জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. হাবিব বলেন, দুর্ঘটনার কথা জানতে পেরেছি। ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠানো হয়েছে ।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম