ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জনের নিহত হয়েছেন।শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের ফেনী শহরের নাজির রোড় ও সদর উপজেলার শর্শদী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের নাম রেজিয়া বেগম (৬০) ও অপরজনের নাম আবু সুফিয়ান (২২)৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা ট্রেনটি ফেনী ফ্ল্যাটফর্ম অতিক্রম করার পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফেনী শহরের নাজির রোড়ে এক নারী কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তার নাম রেজিয়া বেগম। তিনি জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের মধ্যম শিলুয়া গ্রামের মুন্সি ছাপরাশি বাড়ির বাসিন্দা।
অপরদিকে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেনী সদর উপজেলার ফতেহপুরে এক যুবক কাটা পড়ে মারা যায়। তার নাম আবু সুফিয়ান তোরাদ (২২)। সে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের প্রবাসী ইউসুফের ছেলে।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এমই