হোম > সারা দেশ > চট্টগ্রাম

এনজিওর কিস্তির চাপে মামী-মামাতো বোনকে হত্যা-স্বর্ণালংকার চুরি

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জে মা-মেয়ে জবাই করে হত্যার ঘটনায় পুলিশ পারভেজ নামে মূল আসামিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সুপার মো. আকতার হোসেন শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। হত্যাকাণ্ড ঘটে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মঙ্গল বাড়িতে।

নিহতরা হলেন জুলেখা ও তার কন্যা মীম। জুলেখা স্থানীয় ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী, আর মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

পুলিশ জানিয়েছে, পারভেজ নিহত মীমের ফুফাতো ভাই। দুই মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তিনি। প্রচণ্ড আর্থিক সমস্যার মধ্যে থাকা পারভেজ এনজিও লোনের কিস্তি দিতে পারছিলেন না। তার অভাবের তাড়নায় তিনি মামার বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির পরিকল্পনা করেন।

ঘটনার দিন পারভেজ মামী ও মামাতো বোনকে একা পেয়ে চাকু দিয়ে হত্যা করেন এবং আলমারি থেকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে ঢাকার তুরাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত স্বর্ণালংকারও উদ্ধার করেছে।

পুলিশ সুপার বলেন, পারভেজ স্বর্ণালংকারের জন্য একাই মামী ও মামাতো বোনকে হত্যা করেছে এবং ঘটনার সব কাহিনি সে স্বীকার করেছে।

সিডিএ’র শর্ত ভঙ্গ করে কোরাল রীফের বহুতল ভবন

কৃষকদের স্বাবলম্বী করে তোলা গেলে দারিদ্র্য হ্রাস পাবে: কৃষিমন্ত্রী

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণশ্রমিকের মৃত্যু

চীনের ৭ লাখ নেবারহুডে জনগণের জন্য কমিউনিটি সার্ভিস

বন্ধুর জন্য ন্যাড়া হলেন ৯ বন্ধু

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

রামগঞ্জে ৯২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল