হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেনা অভিযানে ইউপিডিএফের সন্ত্রাসী সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

পার্বত্য খাগড়াছড়ির লক্ষীছড়ি জোনে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিশেষ অভিযানে ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জামাদি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত কয়েকদিন যাবৎ দেওয়ানপাড়া ও কেরেককাটা এলাকায় সন্ত্রাসীরা স্থানীয়দের ওপর চাঁদা আদায়সহ বিভিন্ন জনবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছিল বলে গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া যায়। সন্ত্রাসীরা এলাকায় সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করতো।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোররাত ৩টায় লক্ষীছড়ি জোনের বার্মাছড়ি আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে দেওয়ানপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরবর্তী তল্লাশিতে সন্ত্রাসীদের গোপন আস্তানায় ৫টি মোবাইল, উল্লেখযোগ্য সংখ্যক সিম কার্ড, চাঁদা আদায়ের নথিপত্র, নগদ ৯ লাখ ২৯ হাজার ৫১০ টাকা, অন্যান্য সামগ্রী এবং ২টি পুরাতন বিশেষ পাসপোর্ট উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি