হোম > সারা দেশ > চট্টগ্রাম

তিতাসে ওয়ার্ড বিএনপির সভাপতির পদ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতির পদ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুই পক্ষের ৬ জন আহত হয়েছে। রোববার সকাল ৯টায় উপজেলার শাহপুর গ্রামের শান্তির বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মজিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শাহ আলম সরকার, তার বড় ভাই ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. ফিরুজ মিয়া ও তার ছেলে তামিম। প্রতিপক্ষের সেকান্দর আলী মন্ডল, কিবরিয়া ও মো. বোরহান।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মজিদপুর ইউনিয়নে শাহপুর গ্রামে ৭নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাজেদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ওয়ার্ডের সাবেক সভাপতি সামসুল হক ওরফে হাবুল বেপারী বড় ছেলে ফিরুজ মিয়া ও একই ওয়ার্ডের দীর্ঘদিনের বিএনপি কর্মী সেকান্দর আলী মন্ডল সভাপতি প্রার্থী হয়। এসময় ফিরুজ মিয়ার ছোট ভাই ইউনিয়নের সাবেক সহ-সভাপতি শাহ আলম সেকান্দরকে কটাক্ষ করে কথা বলে এবং এক পর্যায়ে শাহ আলমের লোকজন সেকান্দর ও তার ছেলে বোরহানকে মারধর করে। তারই জের ধরে রোববার সকাল ৯টায় শাহপুর শান্তির বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এ বিষয়ে মজিদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাজেদুল ইসলাম মন্টু বলেন, আমরা ৭নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করার জন্য শাহপুর স্কুল মাঠে আলোচনা সভা করি। এক পর্যায়ে আমরা ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহীদের নাম জানতে চাইলে তখন শাহ আলমের ভাই ফিরুজ সভাপতি প্রার্থী হয় এবং সেকান্দর আলী মন্ডলও প্রার্থী হয়। এসময় তর্কে জড়িয়ে পড়ে তারা। পরে মারামারি ঘটনা হওয়ায় আমরা সভার সমাপ্তি ঘোষণা করে চলে আসি।

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, শাহপুর গ্রামে মারামারি হয়েছে খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন