হোম > সারা দেশ > চট্টগ্রাম

মওদূদীবাদীদের যে ইসলাম ওটা বোকাস ইসলাম: এ্যানি

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, মওদূদীবাদীদের যে ইসলাম ওটা বোকাস ইসলাম। আসল ইসলাম মদিনার ইসলাম, আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। আপনাকে নির্ধারণ করতে হবে বিসমিল্লাহির রহমানির রাহিম সংবিধানে সর্বপ্রথম কে লিখেছে? জিয়াউর রহমান, আর জিয়াউর রহমানের মার্কা কি? খালেদা জিয়ার মার্কা কি? তারেক রহমানের মার্কা কি? এ্যানি চৌধুরীর মার্কা কি? ধানের শীষ। মার্কা রে মার্কা, ধানের শীষ মার্কা। সিল মারো ভাই সিল মারো, ধানের শীষ মার্কায় সিল মারো।

রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের ১৪নং ওয়ার্ডে ধানের শীষ মার্কার সমর্থনে তারুণ্যে সমাবেশে তিনি এসব কথা বলেন। এ্যানী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

তিনি আরো বলেন, এখনও নির্বাচন হয়নি, নির্বাচন হবে, প্রতিনিধি আসবে, আপনাদের দল আসবে, নির্বাচিত দল ক্ষমতায় আসবে, তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে। তারেক রহমান বলেছে গ্রামের মানুষের কাছে যাও, গ্রামের মানুষের কাছে আসছি। জিয়াউর রহমান যেমন গ্রামের মানুষকে পছন্দ করতেন, এজন্য জিয়াউর রহমানকে বলতো গণ-মানুষের নেতা আর বিএনপিকে বলা হয় গণ-মানুষের দল।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপি নেতা মাহবুবুর রহমান লিটন, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম প্রমুখ।

ধর্ষণ মামলায় ফাঁসানো সেই ইমাম মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে

চট্টগ্রাম ডিসি জাহিদের মানবিকতায় জেলে পরিবারে ফিরল হাসি

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে: গণপূর্তমন্ত্রী

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী

আমরা ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছি: পানিসম্পদমন্ত্রী

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জামায়াত এমপি জহির

চট্টগ্রামে ‘নাশকতার’ অভিযোগে আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লা ও চাঁদপুরে ব্যাপক প্রস্তুতি

ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

লামায় ইটভাটার মাটিচাপায় যুবকের মৃত্যু