এক বছর পর কুমিল্লা মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। শনিবার সন্ধ্যায় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
মহানগর ছাত্রদলের ১৯৩ জনের আংশিক কমিটিতে সহসভাপতি পদে ২৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৫৯ জন, সহসাধারণ সম্পাদক ৪৫ জন এবং সহসংগঠনিক সম্পাদক পদে ৫৪ জন ঠাঁই পেয়েছেন।
এর আগে গত বছরের ১৫ মে মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি নাহিদ রানা, সিনিয়র সহসভাপতি আব্দুল কালাম, সাধারণ সম্পাদক ফায়াজ রশিদ প্রিমু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরমনুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছিলেন ইসমাইল হোসেন।
মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা বলেন, শনিবার সন্ধ্যায় আমাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কুমিল্লা মহানগর ছাত্রদল তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য প্রতিটি ইউনিটে কাজ করবে। ছাত্রদলে নতুন নেতৃত্ব তৈরি করবে।
জেডএম