হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাজধানী থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

মূল অপহরণকারীসহ দুজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে অপহৃত ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে দীর্ঘ এক সপ্তাহ পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‌্যাব। ওই সময় ঘটনার মূলহোতা তাওহীদ মো. মোস্তাকিম ও মো. আবু সাঈদ নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুজনের মধ্যে তাওহীদ মো. মোস্তাকিম (৩৩) ঢাকার উত্তরা থানার আটিপাড়ার রফিকুল ইসলামের ছেলে ও মো. আবু সাঈদ (২৪) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. খোরশেদ আলমের ছেলে।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কক্সবাজার শহরতলীর লিংক রোডের অনতিদূরে কক্সবাজার বেতারের কাছাকাছি এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালj ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৬ মে রাজধানীর ধানমন্ডির ১৩/এ রোডের নিজেদের বাসার সামনে থেকে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের ৮ম শ্রেণীর ওই শিক্ষার্থীকে অপহরণ করে একটি সাদা রঙের হাইয়েস গাড়িতে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। সেই ঘটনায় ভিকটিমের পরিবার ধানমন্ডি মডেল থানায় একটি অপহরণ মামলা করেন। চাঞ্চল্যকর এই অপহরণের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়।

তার মতে, ঘটনার পর থেকেই অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, অপহরণকারীরা ওই কিশোরীকে নিয়ে কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝা ইউনিয়ন এলাকায় অবস্থান করছে। সেই সংবাদের ভিত্তিতে কক্সবাজার লিঙ্ক রোডস্থ বাংলাদেশ বেতার অফিসের সামনে বিশেষ অভিযান চালায় র‌্যাব ।

অভিযানকালে অপহরণের শিকার কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং মূল আসামি তাওহীদ মো. মোস্তাকিম ও মো. আবু সাঈদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া দুজন অপহরণের কথা স্বীকার করেছে। তাওহীদ মো. মোস্তাকিম দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল এবং তার প্রস্তাবে রাজি না হওয়ায় সহযোগীদের সহায়তায় তাকে অপহরণ করে কক্সবাজারে নিয়ে আসে।

উদ্ধার হওয়া কিশোরী এবং গ্রেপ্তার করা আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা আ. ম. ফারুক।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম