হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুসলিম উম্মাহর শান্তি কামনায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে দোয়া

জেলা প্রতিনিধি, কুমিল্লা

মুসলিম উম্মাহর শান্তি কামনায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে দোয়া করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ঈদের জামাত শেষে এ দোয়া করেন ইমাম হাফেজ মাওলানা ক্বারী মো. ইব্রাহীম।

জামাতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন, সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক মো. রেজা হাসান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন।

সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, সবার সহযোগিতা পেলে আমরা বিকেল ৩টা থেকে রাত ১১টার মধ্যেই বর্জ্য অপসারণ করতে পারব।

জেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও জেলার ১৭ উপজেলায় ১ হাজার ৯১২টি মসজিদে এবং ১ হাজার ৫৯৮টি ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

জেডএম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে

ঈদুল আজহায় ঐক্য ও শৃঙ্খলার বার্তা দিলেন সাঈদ আল নোমান

এবার ঈদুল আজহার আগে সহনীয় ছিল দ্রব্যমূল্য : অর্থমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে তেলবাহী জাহাজে আগুন

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ্ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

ঈদের নামাজে যাওয়ার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

এতিম ও অসহায়দের জন্য মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর ৮ গরু বিতরণ

সময়ের সঙ্গে সঙ্গে থিতিয়ে গেছে মানুষের আবেগ, শহীদ সায়মনের মায়ের আক্ষেপ

৫ আগস্টের পর বাকলিয়ায় নজিরবিহীন গোলাগুলি, আহত ১৫ পুলিশ

রোহিঙ্গা ক্যাম্পে প্রতি পরিবার পাবে ১ কেজি করে মাংস