হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ২

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির পুটিয়ায় ঢাকাগামী লেনে চালবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কাওসিক আহাম্মেদ ও এসআই মনিরুল ইসলাম চৌধুরী জানান, গভীর রাতে মহাসড়কের পুটিয়ায় চালবোঝাই ট্রাক ও প্লাস্টিকের ড্রামবোঝাই কাভার্ডভ্যানের সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক ও ট্রাকের হেলপার নিহত হয়। আহত আরো দুজন হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতরা হলেন কাভার্ডভ্যানের চালক টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার দুদু মিয়ার ছেলে বেলাল হোসেন (৩০)। নিহত অপরজন ট্রাকের হেলপার নোয়াখালীর সেনবাগ উপজেলার মোস্তফার ছেলে ইয়াকুব (৩৫)। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

মাতামুহুরি নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু

২০ হাজার টাকা চাঁদা দাবি, ৯৯৯ ফোন দিয়ে চাঁদাবাজ গ্রেপ্তার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২০

নিরাপত্তার জন্য কামান দেওয়া লাগলে কামান দেব: রেঞ্জ ডিআইজি

হাদির হত্যাকারীদের ফেরত আনার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরে অভিযানে বন্ধ বায়েজিদ লিংক রোড

দেয়াল চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু, ভাই আহত

কারবারিদের আস্তানায় মিলল সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা

লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

রোজার পর চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী