হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে ৭০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

ছবি: আমার দেশ

কক্সবাজার জেলার রামুতে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ এক নারী কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ ফেব্রুয়ারি বিকেলে খুনিয়াপালং ইউনিয়নের ছাদিরকাটা এলাকাতে ওই অভিযান চালানো হয়। আটক নারী আয়েশা বেগম খুনিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছাদিরকাটা এলাকার বাসিন্দা।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) অলক বিশ্বাস জানান, রামু থানার একটি মামলার পলাতক আসামি আব্দুল্লাহ তার বোন আয়েশা বেগমের সঙ্গে যোগসাজশ করে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করে রেখেছেন। এই তথ্যের ভিত্তিতে ছাদিরকাটা এলাকার জিয়াউর রহমানের বসতবাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

তল্লাশিকালে বসতঘরের উত্তর পাশে মুরগির খোঁয়াড়ের ভেতর থেকে ৫০ হাজার পিস এবং দক্ষিণ পাশে বাঁশঝাড়ের শুকনো পাতার নিচ থেকে আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মোট ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করার পাশাপাশি ঘটনায় জড়িত আয়েশা বেগমকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া।

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত

মাদকদ্রব্য অধিদপ্তর সংস্কারের দাবিতে মানববন্ধন

ব্রাজিলের জয়োৎসবে আতশবাজি, বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ