হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুই ঘণ্টার ব্যবধানে পাশাপাশি কবরে মা-ছেলে

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় দুই ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু হয়েছে। তবে দুজনের জানাজা হয়েছে একসঙ্গে।

শুক্রবার উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের রুমখাঁ চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা একই এলাকার বাসিন্দা।

স্থানীয় জালাল উদ্দিন কাউছার বলেন, অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে বাড়িতে ছিলেন নুরুল আলমের মা। শুক্রবার দুপুরে হঠাৎ বাড়িতে তার মৃত্যু হয়। ঠিক দুই ঘণ্টা পর নুরুলও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।

ইউপি সদস্য রফিক আহমেদ বলেন, মাগরিবের নামাজের পর তাদের একসঙ্গে জানাজা হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। একসঙ্গে মা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেইন বলেন, তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। মাগরিবের পরপরই পাশাপাশি কবরে তাদের শায়িত করা হয়।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার