হোম > সারা দেশ > চট্টগ্রাম

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. এহসান (২৬) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পাচারকাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

শনিবার ( ৪ জুলাই) সকাল পৌনে ৬টার দিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিধানিক টীম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জিদ্দা বাজার এলাকায় অভিযান চালায়।

পুলিশের অভিযানে গ্রেপ্তার মো. এহসান চট্টগ্রামের লোহাগাড়া থানার চুনতি ইউনিয়নের সাতগর নয়াপাড়া গ্রামের বাসিন্দা রফিক আহমদের ছেলে। শনিবার বিকালে থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জিদ্দা বাজার এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। কক্সবাজারের চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো.শাহেদুল্লাহ, এসআই সুজন বিকাশ চাকমা ও এসআই আমজাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান চালায়। এ সময় সড়কের পাশ থেকে মো. এহসানকে গ্রেপ্তারের পর তার হেফাজতে থাকা একটি নীল রঙের মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লোকানো অবস্থা থেকে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত মিনি ট্রাকটি আলামত হিসেবে জব্দ করে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর এদিন দুপুরে তাকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম

দাউদকান্দিতে ডাকাতি ও মাদক মামলায় ১০ জন গ্রেপ্তার

সমাজের উন্নয়নে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

মাস্ক পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

যুবদল নেতার বিরুদ্ধে মাছবোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ