হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা আদর্শ সদর উপজেলায়র নিশ্চিন্তপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা।

স্থানীয়দের দাবি, এই গুরুত্বপূর্ণ এলাকায় রয়েছে কুমিল্লা সেনানিবাস, পাশাপাশি মাত্র ১শ গজের মধ্যে ১০-১২টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করছেন।

কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহম্মেদ বলেন, এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ সড়ক পার হয়। দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি ভয়াবহ। একটি ফুটওভার ব্রিজ এখন সময়ের দাবি।

এই কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন, সাজ্জাদ সাজু, কামরুল হাসান, নুরুল হক, কাজী মাসুমসহ পাঠশালা কলেজ, কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আসলাম খান স্কুল অ্যান্ড কলেজ, গ্রিন বার্ড স্কুল অ্যান্ড কলেজ, মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ মাদ্রাসা শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেডএম

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার