হোম > সারা দেশ > চট্টগ্রাম

আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি প্রার্থীকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন করার দায়ে চট্টগ্রাম- ১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে লোহাগাড়ার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন এ অভিযান পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জরিমানার টাকা ইতিমধ্যে পরিশোধ করেছেন।

জানা যায়, শনিবার বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বিশাল মোটরসাইকেল শোডাউন ও গাড়িবহর নিয়ে নিজ নির্বাচনি এলাকায় প্রবেশ করেন। সাতকানিয়ার বটতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত শুনানি শেষে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তার বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে প্রার্থীদের জন্য নির্ধারিত আচরণবিধি অনুযায়ী কোনো ধরনের শোভাযাত্রা, বড় গাড়িবহর কিংবা জনদৃষ্টি আকর্ষণকারী প্রদর্শনী নিষিদ্ধ। তা সত্ত্বেও এসব নিয়ম অমান্য করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সাইফুল ইসলাম বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনো প্রার্থী বা তার সমর্থক যদি আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

সামাজিক সুবিচার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ি উপজেলার কৃষকরাও পাচ্ছেন কৃষক কার্ড

বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত বেড়ে ৫

ফেনীতে লাইসেন্সবিহীন মোটরযানে জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯

মিয়ানমারে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন