হোম > সারা দেশ > চট্টগ্রাম

নির্বাচন ও দেশের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে: মেয়র শাহাদাৎ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন বলেছেন, নির্বাচন ও দেশের ভবিষ্যত নিয়ে যে অনিশ্চয়তা ছিলো তা শুক্রবার লন্ডনে আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বৈঠকে কেটে গেছে। এখন আর পেছনে ফিরে তাকানোর সময় নেই। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের লক্ষ্য ধরে দল গোছাতে হবে।

শনিবার সকালে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ আপাতত দৃশ্যপটে না থাকলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। তাই বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। এই ঐক্য ধরে রাখতে হলে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।

ডা. শাহাদাৎ হোসেন বলেন, ১৬ বছর ধরে মাঠে ছিলেন না সৈরাচারের সঙ্গে আতাত করে সুখে শান্তিতে দিন কাটিয়েছেন। অথচ ৫ আগস্টের পর অনেকেই বলছেন তারাই নাকি বিএনপির জন্য ত্যাগ স্বীকার করেছেন। এমন সুবিধাভোগীদের চিহ্নিত করতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বসন্তের ককিল হিসেবে পরিচিত সুবিধাভোগীদের দলীয় পদ দেয়ার চেষ্টা করলে আপত্তি জানানো হবে।

অনুষ্ঠানে মেয়রের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, নগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি, বিএনপি নেতা আবুল হাসেম বকর, আবু সুফিয়ান ও হুম্মাম কাদের চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতারা।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল