হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি বাঁশখালীর সাইফুল ইসলাম

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীর ওসিকে সম্মাননা দিচ্ছেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার মো. সাইফুল ইসলাম।

শনিবার চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসি সাইফুল ইসলামকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)।

অনুষ্ঠানে ওসি সাইফুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

জানা যায়, মে মাসে বাঁশখালী থানার আইনশৃঙ্খলা রক্ষায় ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। বিশেষ করে মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি দমন, গুরুত্বপূর্ণ আসামি গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিতে তার তৎপরতা ছিল প্রশংসনীয়।

‎এ প্রসঙ্গে ওসি সাইফুল ইসলাম বলেন, এই সম্মান এককভাবে আমার নয়। এটি বাঁশখালী থানায় কর্মরত সব সহকর্মীর একাগ্রতা, ঐকান্তিকতা ও পেশাদারিত্বের ফল। জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার।

অপরদিকে বিভিন্ন ক্যাটাগরিতে বাঁশখালী থানার আরো তিন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। এরা হলেন, মাদক ও অস্ত্র উদ্ধার কার্যক্রমে এসআই মো. জামাল হোসেন, ওয়ারেন্ট তামিল কার্যক্রমে এএসআই মোহাম্মদ লুৎফর রহমান ও সিডিএমএস মামলার নিষ্পত্তিতে এসআই রুবেল চন্দ্র সিংহ।

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম