হোম > সারা দেশ > চট্টগ্রাম

ধর্ষণকাণ্ডে জয় কুড়িসহ অভিযুক্তদের শাস্তির দাবিতে রায়পুরে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

‎লক্ষ্মীপুরের রায়পুরে ১৪ বছরের এক মুসলিম কিশোরীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জয় কুড়িসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন বিপ্লবী তারুণ্য রায়পুর।

‎মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রায়পুর পৌর শহরের শহীদ ওসমান চত্বর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, কিশোরীকে সাতদিন আটকে রেখে নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার পরও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

‎এ সময় সংগঠনের নেতাকর্মীরা “ধর্ষক জয় কুড়ির বিচার চাই”, “ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই”, “ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না”সহ বিভিন্ন স্লোগান দেন।

চান্দিনায় সাংবাদিক হয়রানি: এসি ল্যান্ড ফয়সালকে জৈন্তাপুরে বদলি

নদীতে ভাসমান ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

মর্টার শেল নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’

বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার