হোম > সারা দেশ > চট্টগ্রাম

জোয়ারে ও কুকুরের আক্রমণে ৩০০ ভেড়ার মৃত্যু, নিঃস্ব খামারি

উপজেলা প্রতিনিধি সোনাগাজী (ফেনী)

ফেনীর সোনাগাজীতে জোয়ারের পানিতে ডুবে ও কুকুরের আক্রমণে তিন শতাধিক ভেড়ার মৃত্যু হয়েছে। এতে প্রায় সাড়ে ১৯ লাখ টাকার ক্ষতির মুখে পড়ে নিঃস্ব হয়ে পড়েছেন খামারি কামাল হোসেন। গত মঙ্গলবার রাতে সোনাগাজী সদর ইউনিয়নের মুহুরী সেচপ্রকল্প সংলগ্ন বড় ফেনী নদীর তীরবর্তী থাক খোয়াজের লামছি এলাকায় এ ঘটনা ঘটে।

মুহুরী সেচপ্রকল্প এলাকার বাসিন্দা খামারি কামাল হোসেন সন্ধ্যায় তার ভেড়াগুলো একটি বাঁশের তৈরি টংঘরে তুলে রাখেন। কিন্তু রাতে স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি বেড়ে যাওয়ায় টংয়ের একপাশ ভেঙে যায়। এতে বেশিরভাগ ভেড়া পানিতে ডুবে মারা যায়। কিছু ভেড়া প্রাণ বাঁচিয়ে নদীর পাড়ে আশ্রয় নিলে হামলে পড়ে আশপাশের বন্য কুকুর। ভোরে সারি সারি মৃত ভেড়া নদীতে ভাসতে এবং পাড়ে পড়ে থাকতে দেখা যায়।

ক্ষতিগ্রস্ত খামারি কামাল হোসেন বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। ৩০০ ভেড়া মেরে ফেলেছে জোয়ার আর কুকুরে। আমার প্রায় সাড়ে ১৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমি পরিবার নিয়ে পথে বসার উপক্রম হয়েছে। সরকার যদি সহায়তা না করে, আমি আর উঠে দাঁড়াতে পারব না।’ ত

সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নেবু লাল দত্ত বলেন, বিষয়টি জানতে পেরে আমরা তাকে সহযোগিতা করতে যোগাযোগ করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, এতগুলো ভেড়া একসঙ্গে মারা যাওয়ার খবর সত্যিই দুঃখজনক। ক্ষতিগ্রস্ত খামারিকে পুনর্বাসনের সহযোগিতায় উপজেলা প্রশাসন উদ্যোগ নেবে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম