হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে শ্লীলতাহানি

উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

ছবি: আমার দেশ

কুমিল্লার চান্দিনা উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে।

রবিবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— চান্দিনা উপজেলার মাদারপুর গ্রামের মো. আশিক (৩১), কামারখোলা গ্রামের মেহেদী হাসান তারেক (২৪), একই গ্রামের মো. আরিফ (৩৪) এবং মো. ইসমাইল (৩৭)।

জানা যায়, কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা এক দম্পতি রোববার রাত ৯টার দিকে ব্যাটারিচালিত একটি অটোরিকশাযোগে চান্দিনার মাদারপুর গ্রামে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত আনুমানিক ১০টার দিকে অটোরিকশাটি মাদারপুর গ্রামের পাশের কামারখোলা এলাকায় পৌঁছালে ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। পরে তারা হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন যুবক এসে তাদের পথরোধ করে।

ভুক্তভোগীর স্বামী জানান, মোটরসাইকেলে আসা তিনজন তাদের সঙ্গে অশোভন আচরণ শুরু করে এবং পরে আরও দুইজনকে ডেকে আনে। তাদের মধ্যে কয়েকজন তার স্ত্রীকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। অপর একজন তাকে দূরে নিয়ে গিয়ে অন্ধকারে ছেড়ে দেয়। পরে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার স্ত্রীকে উদ্ধার করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় মোট পাঁচজন জড়িত। তাদের মধ্যে দুজন সরাসরি ধর্ষণে অংশ নেয়, বাকিরা সহযোগিতার জন্য আশপাশে অবস্থান করছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা আর সুযোগ পায়নি। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএইচ

নোয়াখালীতে মহাসড়ক অবরোধ করে ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে রাঙামাটিতে ১৪৪ ধারা

১৯ হাজার ইয়াবাসহ চার রোহিঙ্গা যুবক আটক

র‌্যাবের অভিযানে হত্যা ও মাদক মামলার ৮ আসামি গ্রেপ্তার

উখিয়ায় ফের অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-মাদকসহ আটক ৬

টেকনাফে সংরক্ষিত বনাঞ্চলে বাউন্ডারি ওয়াল

চট্টগ্রামে একীভূত ব্যাংকের শাখায় আমানতকারীদের তালা

৮ বছরেও শেষ হয়নি ২০ কিলোমিটার মহাসড়কের নির্মাণকাজ

দেবিদ্বারে ইউপি কার্যালয় থেকে গ্রেপ্তার চেয়ারম্যান