হোম > সারা দেশ > চট্টগ্রাম

আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লালা প্রকাশ লালা মেথর (৪৩) গ্রেপ্তার হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর কোতোয়ালী থানাধীন বান্ডেল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লালা কোতোয়ালী থানার বান্ডেল রোড এলাকার সেবক কলোনীর মেথর পট্টির মৃত গংগাদীন মেথরের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় লালাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এই গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলাটিতে মোট গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। এখনও পলাতক রয়েছেন ১৩ জন। চিন্ময় কৃষ্ণ দাসসহ চার্জশিটভুক্ত মোট আসামি ৩৯ জন। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে এবং পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ এপ্রিল।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর তাকে বহনকারী প্রিজন ভ্যানের সামনে ও পেছনে তার অনুসারীরা শুয়ে পড়ে প্রতিরোধ গড়ে তোলে। প্রায় আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে তাকে কারাগারে নিয়ে যায়।

ওই সময় আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর একপর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি