হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘সেই তুষার লক্ষ্মীপুর জামায়াতের কেউ নয়’

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

মেহেদি হাসান তুষার

লক্ষ্মীপুরে আলোচিত মেহেদী হাসান তুষার জামায়াতের কেউ নয় বলে জানিয়েছে দলটি। রোববার (২৯ জুন) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন জামায়াতের লক্ষ্মীপুর শহর শাখার সেক্রেটারি হারুনুর রশিদ।

এর আগে "জামায়াত কর্মীর বিরুদ্ধে মামলা বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ" শিরোনামে আমার দেশ অনলাইনে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি মুহূর্তে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তুষার জামায়াতের কেউ নয় বলে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘কিছু দিন থেকে সামাজিক মিডিয়াসহ লক্ষ্মীপুরের বিভিন্ন মিডিয়ায় জনৈক তুষারের একটি মামলার কপি এবং জামায়াত কর্মীদের সিন্ডিকেট চাঁদাবাজি চলছে মর্মে সংবাদ ফেসবুকে ভাসছে উল্লেখ করা হয়, যা আমাদের দৃষ্টিতে আসে। তাছাড়া কিছু কিছু পত্রিকায় "লক্ষ্মীপুরে জামায়াত কর্মীর বিরুদ্ধে মামলা বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ" শীর্ষক সংবাদ প্রকাশিত হয়েছে মর্মে আমরা জানতে পেরেছি।’

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “আমরা স্পষ্ট ভাষায় বলছি উক্ত মেহেদী হাসান তুষার, পিতা- বাহার ভেন্ডার, সাং - বাঞ্চানগর, জামায়াতের কোনো ইউনিট বা উপশাখার কর্মী নয়। তাহার সহিত বা তাহার চাঁদাবাজি সিন্ডিকেটের বিষয়ে জামায়াতের কোনো সম্পর্ক নাই।”

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার