হোম > সারা দেশ > চট্টগ্রাম

অসংখ্য পরিবারের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে আ. লীগ: রেজাউল করিম

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

ছবি: আমার দেশ

ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, অসংখ্য পরিবারের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে ফ্যাসিস আওয়ামী লীগ। কান্নায় কাটে তাদের ঈদ আনন্দ। বিশেষ করে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের ঈদ ছিলো বিষাদে ভরা। অনেকে গুলিবিদ্ধ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, যারা হাসপাতালে রয়েছে তাদের মাঝে ঈদ আনন্দ নেই।

মঙ্গলবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব বলেন।

তিনি আরো বলেন, বিগত ১৫ বছর বাংলাদেশের কোন কোন এলাকা ফিলিস্তিন-গাজার মতো ছিলো। তারা শাপলা চত্বরকে ফিলিস্তিন বানিয়েছে। বহু আলেম ওলামাকে হত্যা করেছে। তারা আমাদের সব সময় বলতো পাকিস্তান যান, আমরা কেউ পাকিস্তান যাই নি, কিন্তু তারা সব ভারত পালিয়ে গিয়েছে। আমরা বিশ্বাস করি জুলাই আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ তৈরি হয়েছে সেখানে আমরা ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ বাস্তবায়ন করবো।

ভবানীগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুর রবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- ঢাকা বাড্ডা থানার আমির মাওলানা কুতুব উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারী হারুনুর রশিদ, ভবানীগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু সালেহ ইব্রাহীম, সেক্রেটারী হাফেজ আবদুল হক, ২নং ওয়ার্ড মেম্বারপ্রার্থী তাযেফ হোসেন প্রমুখ।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না