হোম > সারা দেশ > চট্টগ্রাম

মানবিক উদ্যোগে হাম রোগীদের পাশে বান্দরবান সেনা জোন

জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে হামের প্রাদুর্ভাবের মধ্যে চিকিৎসাধীন রোগীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শন করেছেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ (পিএসসি)। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন হাম রোগীদের খোঁজখবর নেন।

এ সময় তিনি রোগীদের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন।

পরিদর্শনকালে জোন কমান্ডার কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। রোগীদের সার্বিক চিকিৎসাসেবা আরো কার্যকরভাবে নিশ্চিত করতে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

জোন কমান্ডার বলেন, কোনো রোগীর উন্নত বা বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হলে বান্দরবান সেনা জোনের মেইন ড্রেসিং স্টেশন (এমডিএস)-এর মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হবে। জরুরি প্রয়োজনে রোগী স্থানান্তরের জন্য সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সও সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

পরিদর্শন শেষে জোন কমান্ডার চিকিৎসাধীন সব রোগীর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে বান্দরবান সেনা জোনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

জেডএম

আট দিন ধরে পাহাড়ে বন্দি, উদ্ধার জিম্মিদের বর্ণনায় নির্যাতনের চিত্র

সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধে ধস, চরম দুর্ভোগে মানুষ

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক

সাত বছরের সামিরকে চাপা দিয়ে পালাল অটোরিকশা

মাইশার মৃত্যুর পর বসানো রাম্বল স্ট্রিপও টিকল না, ঢাকা থেকে যাচ্ছে বিশেষজ্ঞ দল

ব্যবসায়ীকে গাড়ি থামিয়ে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’