হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাগরে ১০ মাদক পাচারকারী আটক, বিপুল বাংলাদেশি পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

মিয়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রীসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করবে- এমন তথ্য পেয়ে ১৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কোস্ট গার্ড জাহাজ 'কামরুজ্জামান' সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩৭ লাখ ৭০ হাজার টাকার ১০ হাজার কেজি ডাল, ১ লাখ ৫০ হাজার পিস মশার কয়েল, ২৫০০ কেজি রসুন, ১,০০০ কেজি টেস্টিং সল্ট, ১০ হাজার পিস রয়েল টাইগার এনার্জি ড্রিংকস, ২৫০০ কেজি পেঁয়াজ জব্দ করা হয়। ওই সময় ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রমতে, জব্দ করা মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক হওয়া পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন