হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেশের সাংবাদিকতায় নতুন ধরনের বিবর্তন হতে যাচ্ছে: এম আবদুল্লাহ

জেলা প্রতিনিধি, ফেনী

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ বলেছেন, জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পর বিগত সাত মাসে আমরা মুক্ত সাংবাদিকতা করতে পারছি। আগে সংবাদ প্রকাশ করলে হামলা মামলা ও গুম হওয়ার ভয় থাকত, এখন আর নেই। তবে মুক্ত সাংবাদিকতায় আমরা দায়িত্বহীন জায়গায় চলে যাচ্ছি, এ মুক্ত সাংবাদিকতার কারণে আগামীদিনে আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করছি।

আমরা যারা এ পেশাকে লালন করি ও ধারণ করি তাদের এ পেশাটাকে দায়িত্বশীল হতে হবে ও সচেতন থাকতে হবে। সাংবাদিকতার একটি নতুন অধ্যায়ের সূত্রপাত হয়েছে। গণমাধ্যম কমিশনের সুপারিশে বাংলাদেশের সাংবাদিকতায় নতুন ধরনের বিবর্তন হতে যাচ্ছে।

সাম্প্রতি বিভিন্ন জেলায় সাংবাদিকদের চাকরিচ্যুতির প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিক ইউনিয়নের কাজ হচ্ছে সাংবাদিকদের কাজে লাগানো, কর্মহীন করা নয়।

মঙ্গলবার রাতে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ঈদ আনন্দ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন ফেনীর সন্তান ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদ, ব্যারিস্টার রেদোয়ান হোসেন, এসএ টিভি অ্যাসাইনমেন্ট এডিটর বুরহান উদ্দীন ফয়সাল।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী, দি ইকোনমিক সম্পাদক আমির হোসেন জনি, ফ্রিলেন্স সাংবাদিক কাজী মোস্তাফিজুর রহমান, আনন্দ তারকা সম্পাদক এম মামুনুর রশিদ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব তপন, আরিফুল আমিন রিজভী, সাবেক সম্পাদক মাইন উদ্দিন, আলী হায়দার মানিক, ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি সম্পাদক শাহজালাল ভূঞা।

ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় এ সময় শুভেচ্ছা বিনিময় করেন, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন ভূঁইয়া, নজির আহমেদ রতন, জহিরুল হক মিলন, দেশ রুপান্তর প্রতিনিধি শফি উল্লাহ রিপন, বণিক বার্তা প্রতিনিধি নুর উল্লাহ কায়সার, এখন টিভির প্রতিনিধি সোলেয়মান হাজারী ডালিম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা সভাপতি ইয়াছিন আরাফাত রুবেল, সাধারণ সম্পাদক দুলাল তালুকদার, সকালের সময় প্রতিনিধি ওমর ফারুক, তোফায়েল আহমেদ নিলয়, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের পন্ডিত, সোনাগাজীর সাংবাদিক সাইফুল আলম হিরন, আলা উদ্দিন, সাইফুল ইসলাম, হাবীব মিয়াজী এম এ আকাশ, মোল্লা ইলিয়াস ও আজিজ আল ফয়সাল প্রমুখ।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার