হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে আলমারি খুলতেই বিষাক্ত সাপের দংশন, প্রাণ গেল গৃহবধূর

জেলা প্রতিনিধি, নোয়াখালী

ছবি: আমার দেশ

নোয়াখালীর বেগমগঞ্জের মীরওয়ারিশপুর গ্রামে আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূ শাহানাজ আক্তারের (২৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মিরওয়ারিশপুর গ্রামের চাপরাশি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৫টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহানাজ আক্তার মীরওয়ারিশপুর গ্রামের জায়েদ হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রান্নার কাজ করছিলেন শাহানাজ। দুপুরে আলমারি থেকে পেঁয়াজ নিতে হাত দিলে ভেতরে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়।

এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন। পরে দুপুর আড়াইটার দিকে ২৫০ শয্যা বিমিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

এই ঘটনায় নোয়াখালী ২৫০ শয্যায় জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা রাজীব আহমেদ চৌধুরী জানান, বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত অবস্থায় শাহানাজকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসা চলাকালে বিকেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান সোমবার সকাল সোয়া ১০টায় বলেন, ঘটনাটি স্বজনরা পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানায়নি।

আপনাদের সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। ঘটনাস্থলে থানা পুলিশ গেছে। ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএইচ

কাপ্তাইয়ে চলতি বছরের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন

চট্টগ্রামে বন্যায় সাপের উপদ্রব বৃদ্ধি, এক সপ্তাহে কামড়ে আহত ৮৬

বাঁশখালীতে পুলিশ সুপারের ত্রাণসামগ্রী বিতরণ

কুমিল্লায় নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা

ঈদগাঁওয়ে ফাঁস লাগানো যুবকের লাশ উদ্ধার

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মিলের ‘কৃত্রিম জলাবদ্ধতা’

সীতাকুণ্ডে জলাবদ্ধতার প্রতিবাদে কারখানার গেটে অবরোধ

চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত অতিবৃষ্টিতে ফের নগরীতে জলাবদ্ধতা

রামুতে বন্যার পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যু

বিভিন্ন স্থানে নদীভাঙনে বিলীন হচ্ছে শত শত মানুষের ভিটামাটি