হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাগরে ভেসে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার সুইজারল্যান্ড পয়েন্টে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুই স্কুলশিক্ষার্থীর মরদেহ পৃথকভাবে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার ভোরে আনুমানিক ৩টার দিকে ভাটার সময় প্রথম মরদেহটি ভেসে আসে এবং দুপুরে ইনানী পয়েন্ট থেকে দ্বিতীয় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীরা হলো মনখালী এলাকার নাজির হোছনের ছেলে মোহাম্মদ নাজমুল হাসান সায়েম (১৬) এবং নুর হোসেনের ছেলে হাবিবুল আবছার (১৬)। তারা দুজনেই একই এলাকার উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে সায়েম ও আবছারসহ তাদের আরও চার বন্ধু মাছ ধরার জন্য সুইজারল্যান্ড পয়েন্টে গিয়েছিল। হঠাৎ সাগরের প্রবল ঢেউয়ের তোড়ে তাদের এক বন্ধু তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে সায়েম ও আবছারও পানিতে ভেসে যায়। তাদের সঙ্গে থাকা অন্য বন্ধুরা অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারেনি।

এই হৃদয়বিদারক ঘটনায় তাদের পরিবার, সহপাঠী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে নাজমুলের মরদেহ এবং দুপুরে আবছারের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, “গতকাল নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ পৃথকভাবে উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

চলতি বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হবে না: সিডিএ চেয়ারম্যান

চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত

শিবির নেতা জিসানের দুই আইনজীবীর এপিপি পদের নিয়োগ বাতিল

কুমিল্লায় কাভার্ডভ্যান থেকে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে কিশোরের মৃত্যু

খাগড়াছড়িতে মারমা নারীর শ্লীলতাহানির অভিযোগ

ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

ফেনীতে তৎপরতা বাড়ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ২৮ কিলোমিটারজুড়ে মাইন আতঙ্ক

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া ১ লাখ ইয়াবা গায়েব