হোম > সারা দেশ > চট্টগ্রাম

মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)

নিহত অহিদুল ইসলাম। ছবি: আমার দেশ

চাঁদপুরের মতলব ব্রিজে পিকআপ ভ্যান ও অবৈধ ছয় চাকার একটি গাড়ির সংঘর্ষে অহিদুল ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতলব ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া তথ্যমতে, পিকআপ ভ্যানটি মতলব দক্ষিণের দিকে যাওয়ার সময় ব্রিজে ওঠার পর বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ছয় চাকার গাড়ি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপের চালকের পাশে বসা অহিদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর বাংলাবাজার এলাকায় অহিদুল মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত অহিদুল ইসলাম মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের মাহবুবুর রহমান মোল্লার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ছেংগারচর পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও ঘনিয়ারপাড় গ্রামের বাসিন্দা নূর নবী মোল্লা। তিনি আহত অহিদুলকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

এদিকে দুর্ঘটনার পর অবৈধ ছয় চাকার গাড়িটির চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

এমএইচ

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ