হোম > সারা দেশ > চট্টগ্রাম

বর্ণাঢ্য আয়োজন বাইউস্টে নববর্ষ ও নবীন বরণ উদযাপন

জেলা প্রতিনিধি, কুমিল্লা

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) এর ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা নববর্ষ ১৪৩৩, ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাইউস্ট কালচারাল ক্লাবের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন বাইউস্টের ট্রেজারার কর্ণেল মহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.), বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাইউস্ট কালচারাল ক্লাবের উপদেষ্টা ও সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহযোগী অধ্যাপক নুসরাত জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং বাইউস্টের ১১ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিগত বছরসমূহের ধারাবাহিক অগ্রগতি ও অর্জনসমূহ তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ২০১৫ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি নলেজ, উইজডম অ্যান্ড টেকনোলজি মটো নিয়ে কুমিল্লা সেনানিবাসের অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থী ও অভিভাবকদের অকুণ্ঠ সমর্থন ও ভালবাসা এবং বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় আজ বিশ্ববিদ্যালয়টি ১১ বছর পূর্তি উদ্যাপন করছে। সেজন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন যে, আমাদের প্রত্যাশা এবং দৃঢ় বিশ্বাস শীঘ্রই এই বিশ্ববিদ্যালয় দেশের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। এই লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনীয় সকল ধরণের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে।

বাইউস্টের স্প্রিং ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বাংলা নববর্ষ ১৪৩৩, নবীন বরণ এবং ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ডদল "জলের গান" অংশগ্রহণ করে।

সিডিএ’র শর্ত ভঙ্গ করে কোরাল রীফের বহুতল ভবন

কৃষকদের স্বাবলম্বী করে তোলা গেলে দারিদ্র্য হ্রাস পাবে: কৃষিমন্ত্রী

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণশ্রমিকের মৃত্যু

চীনের ৭ লাখ নেবারহুডে জনগণের জন্য কমিউনিটি সার্ভিস

বন্ধুর জন্য ন্যাড়া হলেন ৯ বন্ধু

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

রামগঞ্জে ৯২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল