হোম > সারা দেশ > চট্টগ্রাম

শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় সেনা সদস্য নিহত

উপজেলা প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সেনা সদস্য সাজেদুল ইসলাম নিহত হয়েছেন।

গতকাল সন্ধ্যায় শায়েস্তাগঞ্জের অলিপুরে এ দুর্ঘটনা ঘটে। সাজেদুল ইসলাম সিলেট সেনানিবাসে কর্মরত ছিলেন। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার যদুমনি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ২৬ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৩০ দিনের বাৎসরিক ছুটিতে গ্রামের বাড়িতে ছিলেন সাজেদুল ইসলাম। ছুটি শেষে কর্মস্থলে যোগ দেয়ার জন্য মোটরসাইকেলযোগে রওনা দেন তিনি।

পথে শায়েস্তাগঞ্জ উপজেলায় অলিপুরে একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের টাকা আত্মসাতের অভিযোগ

নোয়াখালীতে আসমা হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছাল

পদত্যাগের এক মাস পর নিজ এলাকায় ফিরছেন সাবেক পার্বত্যমন্ত্রী

ভার্চুয়াল শুনানিতে পুলিশ সদস্যকে মাসুদ চৌধুরীর হুমকি

চৌদ্দগ্রামের ভারত সীমান্তে নারীর লাশ উদ্ধার

মুরাদনগরের ১৬৮ বছরের শিক্ষার বাতিঘরে শিক্ষক সংকট চরমে

চট্টগ্রামে বাসযাত্রায় ছিনতাই আতঙ্ক, ঝুঁকিপূর্ণ ২০ রুট

মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে ছোট্ট এনায়েত

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি