হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তের হামলায় যুবক নিহত

জেলা প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম

সন্ত্রাসীদের হামলায় নিহত মুহাম্মদ শাহাদাত। ছবি: আমার দেশ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় মুহাম্মদ শাহাদাত (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে উপজেলার সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহাদাত উপজেলার উত্তর ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ শফিকুর রহমানের ছেলে।

সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে।

স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে সাতকানিয়া মডেল মসজিদের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন শাহাদাত। এ সময় দুই থেকে চারটি মোটরসাইকেল এবং একটি সিএনজি অটোরিকশাযোগে ১০ থেকে ১৫ জন মুখোশধারী সন্ত্রাসী সেখানে এসে দেশি অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে সন্ত্রাসীদের আটকের চেষ্টা করলে তারা অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত শাহাদাতকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে সোমবার ভোরে তিনি মারা যান।

নিহতের বড় ভাই মোবারক হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার ভাই চায়ের দোকানে বসা ছিল। হঠাৎ একদল সন্ত্রাসী অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। আমরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ওসি মঞ্জুরুল হক বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, কয়েকজন মুখোশধারী যুবক শাহাদাতকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কাস্টমস কর্মকর্তা হত্যায় ৫ জন গ্রেপ্তার, জানা গেল পরিচয়

কুতুব‌দিয়ায় ভাঙনের মুখে দুই গ্রামের দেড়শ প‌রিবার

উখিয়ায় গাড়িচাপা পড়ে শ্রমিক নিহত, পিকআপ জব্দ

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট

ভুয়া ফরেনসিক রিপোর্ট দেওয়া কামদা প্রসাদের দেশত্যাগের চেষ্টা

পরীক্ষার্থীকে কাঁধে তুলে কেন্দ্রে পৌঁছে দিলেন ছাত্রদল নেতা

রাউজানে ৪৬ ঘণ্টার ব্যবধানে যুবদলকর্মী খুন

সন্দ্বীপে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা

উখিয়ায় বিজিবির অভিযানে ২৮২ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার