হোম > সারা দেশ > চট্টগ্রাম

সৌদিতে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, নোয়াখালী

সৌদি আরবের তায়েফ শহরে প্রবাসী বাংলাদেশি নোয়াখালীর মো. কামরুল হোসেনকে (৩৭) গুলি করে হত্যা করেছে এক সশস্ত্র সন্ত্রাসী। এই হত্যাকাণ্ডের পর হামলাকারী সৌদি আরবের ওই তরুণও নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।

নিহত কামরুল হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের কাজী বাড়ির খোরশেদ আলমের ছেলে। তিনি দুই ছেলের জনক ছিলেন। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টার দিকে তায়েফের হাওয়াইয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই মো. সোলেমান রাসেল ও কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু নাসের চৌধুরী রোববার দিবাগত রাত ১২টার সময় এসব তথ্য নিশ্চিত করেছেন।

মো. সোলেমান রাসেল আরও জানান, তিন বছর আগে ঋণ করে কামরুল প্রবাসে পাড়ি জমান। ঘটনার দিন কামরুল সুপার মার্কেটের ডিউটি শেষ করে ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে তার স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় হঠাৎ এক অস্ত্রধারী সৌদি তরুণ তাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে কর্মস্থল সুপার মার্কেটের ভেতরে ঢুকে পড়েন। এ সময় সেখানে কর্মরত আরও দুই কর্মী আতঙ্কে পালিয়ে যান। পরে ওই হামলাকারী মার্কেটের ভেতরে ঢুকে কামরুলকে পরপর তিন রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর হামলাকারী অস্ত্রধারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে।

কামরুলের আকস্মিক মৃত্যুতে বাবা-মা, স্ত্রী হালিমা বেগম (২৫), দুই ছেলে ইয়াসিন (৫) ও ইয়ামিনের (৩) ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

নিহতের স্বজনরা প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানিয়ে বলেন, কামরুল হোসেনের কফিনে বন্দী লাশটি যেন নিজ দেশের মাটিতে এনে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

ইউপি সদস্য আবু নাসের চৌধুরী বলেন, কামরুলের বাবা পেশায় কৃষক। জীবিকার তাগিদে প্রায় আড়াই বছর আগে সৌদি আরবে যান কামরুল। রোববার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন। কামরুলের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে ওই সৌদি তরুণ কামরুলকে গুলি করে হত্যা করেছেন, তা এখনো জানা যায়নি।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না