হোম > সারা দেশ > চট্টগ্রাম

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লামনগর একাডেমির ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিনের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবু তাহের চৌধুরী, অ্যাডভোকেট মমিনুল ইসলাম, আব্দুর রহিম মজুমদার এবং মনির হোসেন জসীসহ স্থানীয়রা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরে শিক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর লামনগর একাডেমি থেকে মোট ৫৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি উপজেলার মধ্যে ফলাফলের দিক থেকে শীর্ষস্থান ধরে রেখেছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭