হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের গহীন পাহাড়ে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার ওই এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসময় ছিন্নমূলের গহীন পাহাড়ে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় তারা। ওই কারখানা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

একইসাথে ৬টি দেশীয় অস্ত্র, খালি কার্তুজ ৩৫ রাউন্ড, তাজা কার্তুজ ৫ রাউন্ড, চাইনিজ কুড়াল ১টি, ছুরি ২০টি, ওয়াকিটকি চার্জারসহ ২টি, মেগাফোন ১টি, প্যারাসু্ট ফ্লেয়ার ৪টি এবং অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তার সদস্যদের নিকটস্থ থানায় পুলিশের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান আমার দেশকে জানান, চারজন সন্ত্রাসীকে ছিন্নমূল জঙ্গল সলিমপুর এলাকা থেকে উদ্ধার করা অস্ত্রসহ আনা হয়েছে। সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করেছে। আসামিদের নাম, পরিচয় ও বিস্তারিত ঘটনা আমরা বিস্তারিত পরে জানাতে পারব।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম