হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীমান্তে মাদক সেবন শেষে ফেরার পথে আটক ৮

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারত সীমান্ত এলাকা থেকে মাদক সেবন শেষে ফেরার পথে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার বাকশিমুল ইউনিয়নের পাল্টি রাজাপুর এলাকায় বাচ্চু মিয়ার বাড়ির সামনে কুমিল্লা–বাগড়া সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

বুড়িচং থানার ওসি মো. লুৎফুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পুলিশ সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে মাদক সেবনের অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা ইমন সাহা (২৫), জয় চন্দ্র শীল (২৫), লিটন চক্রবর্তী (৪০), আল আমিন (২৫), রায়হান কবির রাব্বি (৩৩), মো. ইউসুফ (৩০), রাকিব (২৩) এবং তাসরিফ হাসান লিয়ান (২৩)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় চেকপোস্টে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে প্রাথমিক তদন্তে মাদক সেবনের বিষয়টি নিশ্চিত হয়।

পরে গ্রেপ্তারকৃতদের বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার মাধ্যমে মাদক সেবনের বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে ওসি মো. লুৎফুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলবে। কেউ মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।” পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার