হোম > সারা দেশ > চট্টগ্রাম

লাইট জ্বালিয়ে দেখি খাটের নিচে মায়ের লাশ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর রেইসকোর্স কাঠেরপুল এলাকায় ভাড়া বাসা থেকে মিলন আক্তার (৫৩) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত মিলন আক্তার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী। তিনি দীর্ঘ ২০ বছর ধরে ওই ভাড়া বাসায় থাকতেন।

নিহতের মেয়ে ইসরাত জাহান তানিয়া জানান, ‘আমার মা ও নানু এখানে ভাড়া থাকেন। আমার মামা শাওনও বেশিরভাগ সময় এই বাসায় থাকতেন। সন্ধ্যায় নানু ফোন করে বলেন, মা ফোন ধরছে না—বাসায় গিয়ে দেখো। আমি গিয়ে দেখি বাসার দরজা বাইরে থেকে ছিটকিনি দেয়া। ভিতরে ঢুকে দেখি ডাইনিং টেবিলের উপর একটি ছুরি। মায়ের রুমে লাইট জ্বালিয়ে দেখি খাটের উপর আরেকটি ছুরি, খাটের নিচে মায়ের লাশ পড়ে আছে।’

কুমিল্লা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. বাপ্পী জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।’

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’