হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে বাবর হত্যাকারীর গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী সদর উপজেলায় কিশোর অটোরিকশাচালক মো. বাবর হোসেনকে হত্যা ও ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিহতের এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করে এবং ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

গত ৯ এপ্রিল বুধবার রাতে নোয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ড মধ্যম করিমপুর গ্রামের পিতা-মাতা হারা এতিম কিশোর মো. বাবর হোসেনকে হত্যা করে নোয়াখালী ইউনিয়নের ডাক্তার বাজার স্লুইস গেইট খাল সংলগ্ন কবরস্থানের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।

এই ঘটনায় নিহতের ভাই মো. রাসেল সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার ৪দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো হত্যাকারীদের শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি। অনতিবিলম্বে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাবর হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান গ্রামবাসী। না হলে তারা কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী পৌরসভার মধ্যম করিমপুর গ্রামের বাসিন্দা মো. শাহজাহান, সাইফুল ইসলাম উজ্জল, মো. রিয়াজ, নিহতের তিন বোন মিনা আক্তার, রুনা আক্তার, শারমিন আক্তার প্রমুখ।

এ ঘটনায় সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই মো. রাসেল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। হত্যাকারী শনাক্ত করতে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য