হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

চাঁদপুর-৫ সংসদীয় আসনের দুই উপজেলার ৪৫ টি বাজারে খাজনা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এমপি মমিনুল হক। মঙ্গলবার সকালে শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে বৈশাখী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, সর্বস্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা রক্ষার কাউকে ছাড় দেয়া হবে না। প্রান্তিক চাষীদের কথা চিন্তা করে আমার সংসদীয় আসনের প্রতিটি বাজারে আজ থেকে খাজনা আদায় বন্ধ থাকবে। আমার দলের নেতাকর্মীরা ইতিমধ্যেই সরকারের কোষাগারে রাজস্ব জমা দিয়েছেন।

তিনি বলেন, আগামীতে প্রতিটি বাজারে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। আমাদের দলের কেউ বাজার কমিটির নির্বাচনে অংশ না নিলে আমি খুশি হবো। আমি চাই প্রতিটা নাগরিক তাদের সুযোগ সুবিধা সমান ভাবে ভোগ করুক।

খাজনা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি তিনি দুই উপজেলার বেশ কয়েকটি বাজারে সমাবেশের মাধ্যমে জনগণের কাছে এ বার্তা পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম প্রমুখ।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি