হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগতিতে পাওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করল সিটিটিসি

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগতিতে উদ্ধার হওয়া মর্টার শেল সদৃশ বস্তুগুলো শক্তিশালী গ্রেনেড জাতীয় বিস্ফোরক ছিল বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) দলের বোম্ব ডিসপোজাল ইউনিট।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিটিটিসির বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে এগুলো নিষ্ক্রিয় করে।

এরআগে বুধবার উপজেলার আসম আব্দুর রব সরকারি কলেজের পাশে পৌরসভার পানির লাইন স্থানের সময় মাটি খুঁড়তেই এগুলোর সন্ধান পান শ্রমিকরা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ রকেট লঞ্চার(মর্টার শেল) গুলো উদ্ধার করে থানা হেফাজতে রাখেন। ঢাকায় বোম্ব ডিসপোজাল টিমকে জানালে তারা ঘটনাস্থলে আসেন।

রামগতি থানা পুলিশ সূত্রে জানান-রকেট লঞ্চার সাদৃশ্য বস্তুগুলো আলেকজান্ডার সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের পাশে বালির স্তূপে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সফলভাবে নিষ্ক্রিয় হয়। এসময় থানা কর্মকর্তাসহ অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।

রামগতি থানা ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন-উদ্ধার হওয়া রকেট লঞ্চার সাদৃশ্য বস্তু গুলো শক্তিশালী গ্রেনেড জাতীয় বিস্ফোরক ছিল। শক্তিশালী গ্রেনেডগুলো বালির স্তূপে নিষ্ক্রিয় করা হয়। কঠোর নিরাপত্তার মধ্যে এগুলো নিষ্ক্রিয়ের সময় বিকট শব্দের সৃষ্টি হয়। তবে আশে-পাশে কোন ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। রকেট লঞ্চার(মর্টার শেল) গুলো ২শ বছরেরও অবিস্ফোরিত থাকে টিম জানান।

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ