হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেসবুকে ভোট চেয়ে শোকজ পেলেন বিএনপি প্রার্থী সরওয়ার

চট্টগ্রাম ব্যুরো

ছবি: আমার দেশ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধানের শীষে ভোট চেয়ে শোকজ নোটিশ পেয়েছেন চট্টগ্রাম -১৩ (আনোয়ারা-কর্ণফুলি) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম। আগামী ১৯ জানুয়ারির মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘প্রিয় আনোয়ারা’ পেইজে প্রচারিত ভিডিওতে বিধি নির্ধারিত সময়ের আগেই ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপি প্রার্থী সরওয়ার জামাল। যাচাই-বাচাই করে ওই ভিডিওটির সত্যতা পেয়েছে ইনকোয়ারি কমিটি। কমিটির ভিডিওটি সংরক্ষিত আছে।

ইলেকট্রোরাল ইনকোয়ারি এণ্ড অ্যাডজুডিকেশন (নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি) কমিটির চেয়ারম্যান শাহরিয়ার শামস এই নোটিশ দেন। মঙ্গলবার নোটিশ প্রদান করলেও বিষয়টি জানাজানি বুধবার বিকালে। নোটিশের একটি কপি আমার দেশের হাতে এসেছে।

নোটিশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একজন প্রার্থী হিসেবে এরূপ কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি-৩ বিধি-১৮ এর সুস্পষ্ট লঙ্গন। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশন বরাবরে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না সেই বিষয়ে আপনাকে অথবা আপনার মনোনীত প্রতিনিধিকে ১৯ জানুয়ারি বেলা ১১টায় সিনিয়র সিভিল জজ ৩য় আদালত, চট্টগ্রাম এ স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য/ ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হলো।

অত্র কারণ দর্শানোর নোটিশ দ্রুততম সময়ের মধ্যে জারি করে জারির প্রতিবেদন অত্র কার্যালয়ে অতিসত্তর প্রেরণ করার জন্য অফিসার ইনচার্জ আনোয়রা থানাকে নির্দেশ প্রদান করা হলো।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম