হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেঘনায় জাটকা সংরক্ষণ অভিযানে আটক ৩৮ জেলে

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

ইলিশের অভয়াশ্রমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে জাটকা নিধনকালে অভিযানে ৩৮ জেলেকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে হাইমচরের সাহেবগঞ্জ এলাকায় এক বিশেষ সাঁড়াশি অভিযানে ৩৮ জেলেকে আটক করা হয়।

অভিযান শেষে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে আদালত ৩৮ জেলের মধ্যে ১৩ জনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং ১৫ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে বয়সে ছোট হওয়ায় এবং মানবিক দিক বিবেচনা করে ১০ শিশু জেলেকে কোনো সাজা ছাড়াই মুক্তি দেওয়া হয়। সাজাপ্রাপ্ত জেলেরা সবাই শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, চাঁদপুর সদর বা মতলবের তুলনায় হাইমচর এলাকায় ইলিশের আনাগোনা অনেক বেশি। এই অঞ্চলের বিশেষত্ব হলো, ভারী কলকারখানা না থাকায় নদীর পানি ইলিশের জন্য নিরাপদ। ইলিশের প্রজনন ও বিচরণের জন্য এখানকার প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত উপযোগী।

তবে স্থানীয়দের অভিযোগ, একশ্রেণির প্রভাবশালী মহলের ছত্রছায়ায় আধুনিক সরঞ্জাম ও শক্তিশালী নৌকা নিয়ে জেলেরা রাতের আঁধারে জাটকা নিধনে মেতে উঠছে।

​হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ বি এম আশরাফুল হক বলেন, জাটকা রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। নদীতে আমাদের নিয়মিত টহল চলছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না।

এ সময় অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিস ক্ষেত্র সহকারী ইজ্জাজ মাহমুদসহ মৎস্য অধিদপ্তর ও প্রশাসনের অন্যরা।

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তারেকের জানাজা সম্পন্ন

মতবিনিময় সভায় তিন ঘণ্টা বিলম্বে এলেন শিক্ষামন্ত্রী

চৌদ্দগ্রামে লরি উল্টে স্কুলছাত্র নিহত

চাঁদাবাজি ও আধিপত্যের দ্বন্দ্বে ছাত্রদল নেতার বাড়িতে যুবদল নেতার আগুন

চট্টগ্রামে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, ১২ পাচারকারী আটক

কুমিল্লা সেন্ট্রাল মেডিকেলে ছাত্রীর মৃত্যু নিয়ে নানা প্রশ্ন

ভাঙন ঠেকাতে প্রাকৃতিক ঢাল গোলপাতার সবুজ বেষ্টনী

ডিজেলের সংকটে ঝুঁকিতে রেল, থমকে যেতে পারে বন্দরের কার্যক্রম

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

আমার লাশের ওপর পা দিয়ে মাদক ব্যবসা করতে হবে