হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় ঈদে বন্ধের সুযোগে সরকারি জমি দখলের চেষ্টা

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়া উপজেলার থানার মোড় এলাকায় ঈদের ছুটির সুযোগে সরকারি জমি দখলের অভিযোগে আল মদিনা হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।

প্রত্যক্ষদর্শী ও প্রশাসনের বরাত দিয়ে জানা যায়, হোটেল কর্তৃপক্ষ রাতারাতি সরকারি খাস জমিতে স্থাপনা নির্মাণের চেষ্টা করে। খবর পেয়ে প্রশাসন সঙ্গে পুলিশসহ অভিযান চালিয়ে দখল করা অংশ উচ্ছেদ করে এবং জরিমানা আদায় করে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন, “ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে সরকারি জমি দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ অভিযান সচেতনতার পাশাপাশি সরকারি সম্পত্তির সুরক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার ডিজেল জব্দ

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে বিশেষ টাস্কফোর্স ও টিম গঠন

উখিয়া সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন রোহিঙ্গা যুবকের

রাউজানে গরুচোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

রায়পুরে ছাত্রদল নেতা জেলহাজতে

ফরিদগঞ্জে দুই গৃহবধূর লাশ উদ্ধার

১৮ উপজেলায় হামের সংক্রমণ প্রায় শূন্যের কোটায়: স্বাস্থ্যমন্ত্রী

দেশের এক ইঞ্চি জমিও খালি রাখা হবে না: কৃষিমন্ত্রী

দুর্গম এলাকার সুযোগ নিচ্ছে জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীরা: র‌্যাব অধিনায়ক

হাটহাজারীতে রেললাইনের ওপর কোরবানির পশুর হাট